গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী সনাকের একটিভ সিটিজেন গ্রুপ গঠন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / 280
জনতার আদালত অনলাইন ॥
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী কর্তৃক আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ভিত্তিক একটি একটিভ সিটিজেন গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ১০ আগষ্ট বিকালে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য কবি খোকন মাহমুদ, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান কবিরাজ আলীপুর ইউনিয়ন পরিষদের সদস্য কোরবান আলী, প্রমুখ। আলোচনা সভা শেষে নাসির দেওয়ানকে আহবায়ক, আফরোজা আক্তার কলি ও রেজাউল খানকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
Tag :

























