Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈদেশিক ঋণ এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী বাঁশের বেড়ায় বন্ধ শিক্ষার্থীদের চলাচলের রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময় নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, ১ জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

পাংশা বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / 291

জনতার আদালত অনলাইন

রাজবাড়ীর পাংশা উপজেলার আজিজ সরদার বাস স্ট্যান্ড সংলগ্ন পাংশা ফিলিং স্টেশনের সামনে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ প্রামানিক (৫০) নামে এক ট্রাকের ড্রাইভার নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার (৬ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ প্রামানিক ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামানিকের ছেলে। পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (ঢাকা মেট্রো ব ১৪-২৬৭২) নাম্বারের বাসটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ট্র্যাকের ড্রাইভার ইউসুফ প্রামানিক কে মৃত ঘোষণা করেন। পাংশা হাইওয়ে থানার এসআই মোঃ সালাউদ্দিন মোল্লা বলেন, সুরতহাল শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা এই ঘটনায় মামলা করতে চায় করতে পারেন, মামলা হলে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস ও ট্রাক দুটোই হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

প্রকাশের সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২