পাংশায় ইটবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- প্রকাশের সময় : ০৮:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / 318
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীর পাংশায় ইটবাহী ট্রাকের ধাক্কায় কামাল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পাংশা শহরের উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। তিনি পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
পাংশা থানা ও স্থানীয় সূত্র জানায়, কামাল হোসেন মোটরসাইকেল যোগে শহরের টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে মৈশালার দিকে যাচ্ছিলেন। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে পৌছালে পেছেন থেকে ইটবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক রিয়াজ শেখকে আটক করেছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
























