শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাইকে আটকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ, ফিরতে লাগবে লম্বা সময় জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, ৩৩২ পদের ১০০টিই শূন্য নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ৮০ হাজার কোটি টাকার সাম্রাজ্য! রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ‘অজেয় রেকর্ড’ ধরে রাখতে পারবে বাংলাদেশ?

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / 277

এস,এম রাহাত হোসেন ফারুক ।।রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৪ বছর পর চালু হল আল্ট্রাসনোগ্রাম। সরকারি হাসপাতাল স্থাপনের ৫৪ বছর পর অবশেষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম সেবা। দীর্ঘদিন পর হলেও এই সেবা চালু হওয়ায় সবার মাঝে আনন্দ বিরাজ করছে। খুশি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের  মানুষ। সরকার নির্ধারিত ফি প্রদান করে অফিস চলাকালীন সময়ে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন। (৩ আগস্ট) বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবাটি উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন। উদ্বোধন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কক্ষ পরিদর্শন করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বালিয়াকান্দি বাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৬৮ সালে তৎকালীন সরকার হাসপাতালটি স্থাপন করেন। প্রথমদিকে ৩০ শয্যাবিশিষ্ট থাকলেও এলাকার মানুষের স্বাস্থ্য সেবাকে আরও বেগবান করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার এটিকে ৫০ শয্যায় উন্নতিকরণ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম সেবা ছিল না। সেটিও আজ চালু হলো। আশা করছি আল্ট্রাসনোগ্রাম সেবা চালুর মাধ্যমে হাসপাতালটি সেবার মানের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল। সেই সঙ্গে বর্তমান সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছেন তারই প্রতিফলন এটি।

আল্ট্রাসনোগ্রাম সেবা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. নিউটন শিকদার, ডা. সজল কুমার সোম, ডা. শায়লা শারমিন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম

প্রকাশের সময় : ০৮:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২