গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / 241
জনতার আদালত অনলাইন ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা মঙ্গলবার অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ এবং প্রতিশ্রুত খাদ্য পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে সদর উপজেলার ভান্ডারিয়া বাজারের রাজমার্ট ফুড স্টোরকে ১০ হাজার টাকা এবং প্রতিশ্রুত ওষুধ যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করায় খানখানাপুর বাজারের রাফি ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :





















