Dhaka ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসায়ীর জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / 303

জনতার আদালত অনলাইন ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা অভিযান চালিয়ে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার পাঁচ ব্যবসায়ীকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, প্রতিশ্রুত ওষুধ যথাযথভাবে  বিক্রয়  ও সরবরাহ না করায় পাংশা উপজেলার মাছপাড়া বাজারের মুসলিম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা এবং ওলি ফার্মেসিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়ক ব্যবহার  ও মোড়কজাতকরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করায় রমেশ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় রাহেলা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য সংমিশ্রণ ও মোড়কজাতকরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করায় আলীপুর বাজারের আল্লাহর দান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২