শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

রাজবাড়ীতে আ’লীগ নেতা লতিফ হত্যার ঘটনায় মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / 368

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া হত্যার ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলো রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোর্শেদ, আবুল হোসেনের ছেলে সীমান্ত, ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির, হাসেম মোল্লার ছেলে লিটন মোল্লা, বানিবহ ইউনিয়নের হান্নান মিয়ার ছেলে হোসেন মিয়া, বার্থা গ্রামের আহাদ আলী মুন্সীর ছেলে লিটন মুন্সী, বানিবহ গ্রামের নুরুল ইসলামের ছেলে মুন্সি, বিচাত্রা গ্রামের জুবায়েরর ছেলে জাকারিয়া। মামলার এজাহার সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টা ২৫মিনিটে মামলাটি দায়ের করেছেন। আব্দুল লতিফ মারা যাওয়ার আগে যাদের নাম বলে গেছেন তাদেরকে মামলায় আসামি করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা হবে। দ্রুতই এ হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে আব্দুল লতিফকে। আগামী ২৩ ডিসেম্বরের ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের  প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আ’লীগ নেতা লতিফ হত্যার ঘটনায় মামলা

প্রকাশের সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১