Dhaka ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / 270

জনতার আদালত অনলাইন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৪ তম জন্মবার্ষিকী শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পালিত হয়েছে ।

বাংলা একাডেমির আয়োজনে সকালে বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান, লেখক ও গবেষক মোস্তফা তারিকুল আহসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহফুজুর রহমান শেখ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের সামনে মীর মশাররফ হোসেন স্মৃতি তোরণ উদ্বোধন করা হয়।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়। মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্য রচনার পাশাপাশি কিছু দিন তিনি সাংবাদিকতাও করেছেন।

মীর মশাররফ হোসেনের রচনা সমগ্রের মধ্যে রতœাবতী, গৌরি সেতু, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, সঙ্গীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, বিষাদ সিন্ধু, গো-জীবন, বেহুলা গীতাভিনয়, গাজী মিয়ার বোস্তানী, মৌলুদ শরীফ, মুসলমানের বাঙ্গালা শিক্ষা, বিবি খোদেজার বিবাহ, হজরত ওমরের ধর্মজীবন লাভ, হজরত বেলালের জীবনী, হজরত আমীর হামজার ধর্মজীবন লাভ, মোসলেম বীরত্ব, এসলামের জয়, আমার জীবনী, বাজিমাত, হজরত ইউসোফ, খোতবা বা ঈদুল ফিতর, বিবি কুলসুম, ভাই ভাই এইতো চাই, ফাস কাগজ, একি, টালা অভিনয়, পঞ্চনারী, প্রেম পারিজাত, বাঁধাখাতা, নিয়তি কি অবনতি, তহমিনা, বৃহৎ হীরক খনি ইত্যাদি উল্লেখরেযাগ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১