শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / 296

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের তালপট্রি এলাকায় অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকার। বৃহস্পতিবার রাত  সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন পাট ব্যবসায়ী বুলু, ফার্নিচার ব্যবসায়ী হামিদুল ইসলাম, কোমল পানীয় ডিলার জয়নাল আবেদীন, খুদে ব্যবসায়ী মোহাম্মদ আসলাম ও খোকন আহমেদ।

স্থানীয়রা জানায়,  রাত সাড়ে নয়টার দিকে আসলামের দোকান থেকে অগ্নিকান্ড শুরু হলে  মুহূর্তেই ছড়িয়ে পড়ে।  একে একে পুড়ে যায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে থাকা সকল মালপত্র।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার ইউসুফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশের সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১