শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

গোয়ালন্দের ২ ইউনিয়নে নৌকার জয়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / 295

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দের দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে। ছোটভাকলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন ৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আলী মিয়া পেয়েছেন ৪ হাজার ৪৫৩ ভোট।

উজানচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. গোলজার হোসেন মৃধা নয় হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ফকির পেয়েছেন তিন হাজার ৫৩১ ভোট। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী জিন্দার আলী শেখ পেয়েছেন তিন হাজার ৩৮৮ ভোট।

বৃহস্পতিবার  রাত সোয়া ৯টার দিকে ভোট গণণা শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছোটভাকলা ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন, ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জনসহ ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার ১৪ হাজার ৮৫৭ জন।

এছাড়া উজানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, ওয়ার্ড সদস্য (মেম্বার) ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২২ হাজার ৫০৩ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের ২ ইউনিয়নে নৌকার জয়

প্রকাশের সময় : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১