রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উদ্বোধন

- প্রকাশের সময় : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / 238

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন হয়েছে। এটুআই এর সহযোগিতায় জেলা প্রশাসন, রাজবাড়ীর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও “ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১” এর শুভ উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; ফাহমি মোঃ সায়েফ, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ জুনাইদ বিন ফেরদৌস, প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাজবাড়ী। অনুষ্ঠানে রাজবাড়ী জেলাধীন দুইটি পৌরসভা ডিজিটাল সেন্টার ও ৪২ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৮৮ জন উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















