Dhaka ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছর কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / 441

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আসামি মোকলেস শেখ (৬০) কে পাঁচ বছরের সশ্রম করাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি মোকলেস শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পূর্ব পাকুরিকান্দা গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।

মামলা ও আদালত সূত্র জানায়, শিশুটির বাবা প্রবাসী। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে মোকলেস শেখ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মোকলেস শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে বিচারক উল্লেখিত রায় দেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যড. উমা সেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছর কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১