গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর লোকোশেড থেকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / 560

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের বিনোদপুর লোকোশেড থেকে ৭ কেজি গাঁজাসহ হান্নান শরীফ ওরফে বাবু(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে একই এলাকার মৃত আব্দুর রহমান মন্ডল এর ছেলে।
রাজবাড়ীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিনোদপুর (লোকোশেড সংলগ্ন) এলাকায় হান্নান শরীফ ওরফে বাবুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তালাবদ্ধ ঘর খুলে তল্লাশি করে প্লাস্টিক বস্তার ভিতর ০৭ (সাত) টি পলিথিনের পোটলায় ০১(এক) কেজি করে মোট ০৭(সাত) কেজি গাঁজা উদ্ধার করে। আসামি একজন কুখ্যাত গাজা ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tag :





















