গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে অ্যড. বাসেত মজুমদারের স্মরণসভা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / 287

জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী আদালতের এপিপি ভবনে রাজবাড়ীর প্রবীন আইনজীবী গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন পিপি অ্যড. উজীর আলী শেখ, অ্যড. আবু বকর মিয়া, অ্যড. আনিসুর রহমান, অ্যড. ফরিদউদ্দিন আহমেদ, অ্যড. আনোয়ার হোসেন, অ্যড. উমা সেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যড. শফিকুল আযম মামুন।
Tag :





















