গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি চায় মহিলা পরিষদ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / 237

জনতার আদালত অনলাইন ॥ দেশে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। সোমবার বিকেলে রাজবাড়ী শহরের মক্তবমোড় এলাকায় এক মানববন্ধন থেকে এ দাবি জানায়।
‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন ডা. পূর্ণিমা দত্ত, ফকীর শাহাদত হোসেন, অ্যড. বাবন চক্রবর্তী, নেহাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সহিংসতা, হিন্দুদের উপর হামলা, নির্যাতনের ঘটনা নতুন নয়। ইতিপূর্বে কোনো ঘটনারই বিচার হয়নি। যেকারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নানা শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
Tag :





















