কয়লাভিত্তিক জ্বালানী ব্যবহার বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / 278
জনতার আদালত অনলাইন ॥ কপ ২৬ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে কয়লা ভিত্তিক জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানী প্রসারের দাবীতে রোববার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সনাকের সহ সভাপতি সাইদা খানম, এনজিও সংগঠক লুৎফর রহমান লাবু, ইয়েস সদস্য ফারিয়া আক্তার রোজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে দেশগুলো জীবাশ্ম জ্বালানি আহরণ ও ব্যবহার কমানোর কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশও হাটছে উল্টো পথে। রামপাল, মাতারবাড়ী, বাশখালীসহ মোট ১৯টি কয়লা ও এলএনজি ভিত্বিক প্রকল্প হচ্ছে উপকুলীয় জেলায়। ফলে উপকূলীয় জেলার দেড় কোটি মানুষের জীবন জীবিকা হুমকিতে ফেলবে।
























