রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
- প্রকাশের সময় : ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / 217
জনতার আদালত অনলাইন ॥ মুজিববর্ষে ‘পুলিশ নীতি, জনসেবা আর সম্পতি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালি বেড় করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে পুলিশ লাইনস্ ড্রিলশেডে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তারা বলেন, পুলিশের সাথে জনগনের দূরত্ব কমে এসেছে। জনগণ ভরসাস্থল হিসাবে এখন পুলিশকে খুজে নেয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে পুলিশকে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারি মহিলা আদর্শ কলেজের অধক্ষ্য দিলিপ কুমার কর, সিভিস সার্জন ইব্রাহিম টিটোন, রাজবাড়ী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমূখ।

























