Dhaka ১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / 657

জনতার আদালত অনলাইন ॥ কুপ্রস্তাবে রাজী না হওয়ায় রিপন খান নামে এক যুবক রাতের আঁধারে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিপন খান জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের মোকলেছ খানের ছেলে। এঘটনায় ওই তরুণী শনিবার বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তরুণী জানান, তিনি স্থানীয় বিদ্যালয়ে পড়ার সময় থেকেই রিপন তাকে উত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত। তাতে কখনই সাড়া দেননি। বিষয়টি রিপন খানের পরিবারকে  জানালে সে আরও ক্ষিপ্ত হয়। শুক্রবার রাতে ঘরের দরজা খুলে বাইরে থাকা বাথরুমে যান। এ সুযোগে রিপন ঘরে প্রবেশ করে খাটের নীচে লুকিয়ে থাকে। তিনি ঘরে ঢুকে দরজা দেওয়ার পরই রিপন তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। কোনোমতে ছাড়িয়ে নিয়ে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসার আগেই রিপন পালিয়ে যায়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, তরুণীকে ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১