রাজবাড়ীতে বিএনপির মতবিনিময় সভা

- প্রকাশের সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / 351

জনতার আদালত অনলাইন ॥ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে শহরের ধুঞ্চি এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলমের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, যুগ্ম সম্পাদক দুলাল খান, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিকুজ্জামান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম প্রমূখ।
মতবিনিময় সভায় শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত দুই সপ্তাহ ধরে দেশে হিন্দু ভাই বোনদের ওপর নির্যাতন হচ্ছে।এই নির্যাতনের দায় খুব সুকৌশলে আওয়ামীলীগ বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। বিএনপির বহু নেতা কর্মীর নামে মামলা হয়েছে।কয়েকদিন আগে পল্টন অফিসের সামনে হিন্দু ভাই বোনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মিছিল করতে চেয়েছিলাম সেটা করতে দেয় নই। উল্টো আমাদের একশত জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।দেশে স্বৈরাতন্ত্র বন্ধ করতে হবে গনতন্ত্র কায়েম করতে হবে। সুষ্ঠ ভোট হলে আবাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে।





















