শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

কলাগাছের সাথে এ কী শত্রুতা!

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / 501

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদি গ্রামে শত্রুতাবশতঃ প্রান্তিক কৃষক মিরাজুল মন্ডলের ২২ শতাংশ জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজুল মন্ডল একই গ্রামের মেছের আলী মন্ডলের ছেলে।

মিরাজুল মন্ডল জানান, স্থানীয় বাবলু মৌলিকের কাছ থেকে ২২ শতাংশ জমি লীজ নিয়ে সবরি কলার চাষ করেছিলেন। একশটির মত কলাগাছ ছিল তার বাগানে। দিন রাত পরিশ্রম করে কলাগাছের পরিচর্যা করতেন। কলাগাছগুলো বেশ বড় হয়ে উঠছিলো। শুক্রবার সকালে কলাবাগানে গিয়ে দেখেন প্রায় সবগুলো কলাগাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। শত্রুতার জের ধরেই কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার। এতে তিনি আর্থিকভাবে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এব্যাপারে তিনি বালিয়াকান্দি থানায় অভিযোগ দেবেন বলে জানান।

এলাকাবাসী জানায়, মিরাজুল মন্ডল রোদ বৃষ্টি উপেক্ষা করে কলা বাগানে শ্রম দেন। তার পরিশ্রমে কলাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। যে এমন ক্ষতি করেছে তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা দরকার।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলাগাছের সাথে এ কী শত্রুতা!

প্রকাশের সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১