Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মসজিদ, মন্দির ও গির্জার অনুদানের চিঠি বিতরণ মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আসামের ভয়াবহ বন্যা : দুর্গতদের পাশে সালমান খান ও আলিয়া ভাট ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ

বালিয়াকান্দিতে সেলুনে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে হামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / 466

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে সেলুনে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১১ টায় জামালপুর বাজারে রাইস মিলে এ হামলার ঘটনা ঘটে। হমলায় আহত মোঃ সজিব বিশ্বাস ( ২৩) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মির্জাপুর গ্রামের শিহাবুদ্দিন বিশ্বাসের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন সজিব বিশ্বাস অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে জামালপুর বাজারে সেলুনে চুল কাটাতে গিয়ে সিরিয়াল কে কেন্দ্র করে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হৃদয় মল্লিকের সাথে কথাকাটাকাটি হয়। এনিয়ে হৃদয় মল্লিক তার বন্ধু রনি মন্ডলকে বিষয় জানালে সে আমাকে মোবাইলে হুমকি দেয়। শুক্রবার সকাল ১১ টার দিকে হৃদয় ও রনিসহ ৫/৬ জন এসে হামলা চালায়।  আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সেলুনে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে হামলা

প্রকাশের সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১