সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও

- প্রকাশের সময় : ০৬:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / 460

জনতার আদালত অনলাইন ॥ ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তি’ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার সকল ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে শুক্রবার বিকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের বক্তৃতা করেন সংগঠনের সহ সভাপতি ফকীর শাহাদত হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, মীর মশাররফ হোসেন সাহিত্য সংসদের সভাপতি সালাম তাসির, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সিদ্দিকী, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, ওয়াহিদুল ইসলাম, কবি নেহাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সংগীতশিল্পী ধীরেন্দ্র নাথ দাস। জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংহগঠন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।






















