রাজবাড়ীতে সনাকের মানববেন্ধনে সাম্প্রদায়িক সহিংসতার সকল ঘটনার সুষ্ঠু বিচার দাবি
- প্রকাশের সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / 512
জনতার আদালত অনলাইন ॥ ‘চাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার সকল ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি সনাক রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সনাক সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সদস্য নুরুল হক আলম, মহিতুজ্জামান বেলাল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, স্বজন সমন্বয়ক আজিজুল হাসান খোকা, রাজবাড়ী নির্যাতন ও নিপীড়নবিরোধী আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, সংগীত শিল্পী আব্দুল জব্বার প্রমুখ।
বক্তারা বলেন, একটি অশুভ শক্তি সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। তারাই দেশের বিভিন্ন স্থানে বর্বরতা চালিয়েছে। অতীতে ঘটে যাওয়াগুলোর সুষ্ঠু বিচার হলে এসব দৃশ্য দেখতে হতোনা। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার আজ সময়ের দাবি। আশা করি, সরকার তা বাস্তবায়ন করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সদস্য সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।
সাম্প্রদায়িক সহিংসতারোধে টিআইবির পক্ষ থেকে ছয় দফা দাবির সুপারিশ ও লিফলেট বিতরণ করা হয়।
টিআাইবির সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়াও জেলার সাংস্কৃতিক কর্মী, এনজিও সংগঠকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।























