Dhaka ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে শান্তি ও সম্প্রীতির পদযাত্রা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / 385

জনতার আদালত অনলাইন ॥ ‘সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের মন্দির, বসতঘরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় শনিবার রাজবাড়ীতে শান্তি ও সম্প্রীতির জন্য  পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নির্যাতন ও নিপীড়ন বিরোধী আন্দোলন, রাজবাড়ী’র উদ্যোগে সকাল ১০টায় লক্ষীকোল হরিসভা মন্দির থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ ঘুরে সজ্জনকান্দা টিএন্ডটি কালি মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।  সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার  আজিজা খানম, রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুনীরুল হক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, আহনাফ হাসান রবিন প্রমুখ। বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলার সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শান্তি ও সম্প্রীতির পদযাত্রা

প্রকাশের সময় : ০৭:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১