গুরুত্বপূর্ণ সংবাদ:
হিন্দুদের মন্দির বাড়িঘরে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / 215
জনতার আদালত অনলাইন ॥ রংপুর, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামন্ডপ, মন্দির ও বসতঘরে হামলার প্রতিবাদে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে।
রাজবাড়ীর ইসকন মন্দির কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কুমার, ইস্ককন মন্দিরের অধ্যক্ষ শান্ত নিবাস দাস, সাধনা রায় প্রমুখ। বক্তারা রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর, অগ্নিকান্ড এবং নোয়াখালীর ইসকন মন্দিরে হামলার ঘটনার যারা জড়িত অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Tag :






















