শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা পালিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / 268

জনতার আদালত অনলাইন ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী পালিত হয়েছে। সকাল থেকে ঢাক আর কাঁশার বাদ্য, শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পূজা শেষে দেবীদুর্গার কৃপা লাভের আশায়  ভক্তরা ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দেয় মায়ের পায়ে।

পুরান মতে, নবরাত্রির অষ্টম দিন বা ‘অষ্টমী’ দুর্গাপূজার পবিত্রতম দিন। শুক্লাষ্টমী তিথির সঙ্গে জড়িয়ে থাকা দিনটিকে ‘দুর্গাষ্টমী’, ‘মহাষ্টমী’ বলা হয়ে থাকে। এই অষ্টমী তিথি হল অশুভ শক্তি বিনাশ করার জন্য শুভশক্তির আবির্ভাব তিথি। তাই দুর্গাপূজায় অষ্টমী দিনটির গুরুত্ব অসীম।

পূজার তিনদিনই পুষ্পাঞ্জলি দেওয়া গেলেও দিনটির মাহাত্ম্যের কথা বিচার করে সবাই অষ্টমী তিথিতেই অঞ্জলি দিয়ে থাকে। পুরোহিত ভক্তদের মাথায় মন্ত্রপূত গঙ্গাজল ছিটিয়ে দেন। ভক্তদের হাতে ফুল ও বেলপাতা তুলে দেওয়ার পর পুরোহিতের সঙ্গে পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বী আবালবৃদ্ধবনিতা সকলেই অংশ নেন এই অঞ্জলিতে।

জেলার ৪৪২টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা পালিত

প্রকাশের সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১