Dhaka ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • / 320

জনতার আদালত অনলাইন ॥ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে। ‘করোনাকালীন স্বাস্থ্যসেবা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ^াস।

সভায় জানানো হয়, প্রতিদিন গড়ে এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। একশ শয্যার হাসপাতালটিতে দেড়শ থেকে দুশ রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করছে। সভায় রাজবাড়ী সদর হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থা, করোনা ও রোগী ব্যবস্থাপনা, করোনার টিকা এবং চলমান চিকিৎসা সেবাপ্রদানে সুশাসনের বাস্তবায়ন বিষয়ে বিশদ আলোচনাকরা হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ^াস বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়ানো, ডাক্তারদের আচরণের পরিবর্তন এবং রোগীর সাথে আসা মানুষদের মধ্যে ভিড় না করার প্রবণতা বৃদ্ধির জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। রাজবাড়ীর ধনাঢ্য ব্যক্তিগণ একটু সহযোগিতা করলেই হাসপাতালের মান আরো উন্নয়ন করা সম্ভব।

সভায় মুক্ত আলোচনায় সদর হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তারের পদ সৃষ্টি করার সুপারিশ জানানো হয়।

রাজবাড়ী সনাকের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে  অন্যদের মাঝে বক্তৃতা করেন হাসপাতালের আরএমও  ডা. আব্দুর রহমান, সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, সহ-সভাপতি মুহম্মদ সাইফুল্লাহ, সদস্য শেখ তারেক, সানজিদা আক্তার, সৌমিত্র শীল চন্দন, ডা. এবিএম সাজিদ, ডা. এসএম শাহাদৎ মিরাজ, এসএসএন মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১