Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলন করায় ৩ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • / 289

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ফারুখ হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন। ফারুখ হোসেন রাজবাড়ী সদর উপজেলার ধুুঞ্চি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, রোববার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় রাজবাড়ী সদর উপজেলার চর জৌকুড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ফারুখ হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনকারী ড্রেজারটি অকেজো করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলন করায় ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১