শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

রাজবাড়ীতে পদ্মার ভাঙনরোধে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ৯দফা দাবিতে আ’লীগ নেতার স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / 319

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা  নদীর ভাঙন রোধ ও শহর রক্ষা বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, ইজারা বাতিলসহ ৯ দফা দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আকবর আলী মর্জি। তিনি সাবেক রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য।

বৃহস্পতিবার দুপুরে তিনি এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি পানি সম্পদ মন্ত্রণালয়, রাজবাড়ীর পুলিশ সুপার ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী  শহর রক্ষা বাঁধ হুমকির মুখে। যে কোনো সময়  নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে রাজবাড়ী শহর। ইতিমধ্যে শত শত ঘর-বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ৩৭৬ কোটি টাকার কাজে লুটপাট ও দুর্নীতি হয়েছে। যা কোনো কাজেই আসেনি।

স্মারকলিপিতে উল্লেখিত ৯টি দাবির মধ্যে রয়েছে বালু মহাল ইজারা বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, অবৈধ বালু উত্তোলনকারীদের আইনের আওতায় এনে বিচার করা, নদী ভাঙনরোধে বরাদ্দকৃত কাজ সঠিকভাবে তদন্ত করা, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের নির্দেশনার সঠিক বাস্তবায়ন করা, উত্তোলনকৃত সমস্ত বালু রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা ইত্যাদি।

এর আগে একই দাবিতে রাজবাড়ীবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমতলায় সমাবেশ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পদ্মার ভাঙনরোধে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ৯দফা দাবিতে আ’লীগ নেতার স্মারকলিপি

প্রকাশের সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১