গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে অবৈধ বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / 269

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ব্যবসায়ী তাজুল খানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিসেট্রট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিসেট্রট মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় উড়াকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় তাজুল খান নামে এক বালু ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা ও ড্রেজার অকেজো করে দেওয়া হয়।
Tag :






















