গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আওয়মী লীগের বর্ধিত সভা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / 402

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আগামী জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে আয়োজিত বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃকর্ণেল (অবঃ) ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহি সদস্য সানজিদা খানম অংশ উপস্থিত ছিলেন। অন্যদের মাঝে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
বর্ধিত সভাকে ঘিরে নেতাকর্মীদের পদচারণা আর স্লোগানে মুখর ছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গন।
Tag :























