Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ১৩ জুয়ারি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 323

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা থানার পুলিশ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়ারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কাচারীপাড়া গ্রামের মিন্টু শেখ, চরঝিকরি গ্রামের জিল্লু প্রামানিক, চরলক্ষীপুর গ্রামের হিদাই প্রামানিক, চরপাড়া গ্রামের বিল্লাল হোসেন ও মো. নয়ন, চরমৌদিপুরের সাইদুল ইসলাম, বিষ্ণুপুর গ্রামের ফিরোজ মন্ডল, কাচারীপাড়া গ্রামের রোকন মন্ডল, হেলাল উদ্দিন, আবুল মন্ডল, তোফাজ্জেল সরদার, আজিম সরদার ও জামাল খা।

পাংশা থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। এব্যাপারে মামলা দায়েরের পর আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। একই দিন উপজেলার চরআফড়া থেকে  পাঁচটি মামলার পরোয়ানাভুক্ত আসামি রশিদ প্রামানিককে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ১৩ জুয়ারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১