রাজবাড়ী সদর থানার অভিযানে গ্রেপ্তার ৮

- প্রকাশের সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / 477

জনতার আদালত অনলাইন : রাজবাড়ী সদর থানার পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলো মাদক মামলার আসামি শহিদ শেখ (৪৮), পিতা- মৃত ইমাম আলী শেখ সাং- সান্দিয়ারা, থানা ও জেলা রাজবাড়ী। সাজা প্রাপ্ত পরোয়ানা আসামী আ: রহিম, পিতা- আইনদ্দিন সাং- সেন্টু সড়ক কাজী কান্দা বাড়ী নং-৩৪৯, ওয়ার্ড নং-০৫, মোঃ মিজানুর রহমান শেলী, পিতা- মোঃ টুকু মিয়া সাং- সজ্জনকান্দা মন্ডলবাড়ী মসজিদ সংলগ্ন, সাজা প্রাপ্ত পরোয়ানা আসামী সাথী খাতুন স্বামীঃ সমন শেখ, সাং-ঢেকিগারিয়া, থানা ও জেলা রাজবাড়ী। অঙ্গন মিয়া (২৫), পিতা- মোঃ জাকির হোসেন ঝন্টু, সাং- সজ্জনকান্দা,মোঃ আবু তালেব লেলিন মিয়া (৩৭), পিতা- মৃত তাহের পাটোয়ারী , সাং- সজ্জনকান্দা, মুনিরা বেগম শান্তা বেগম স্বামী মোঃ মুকুল খান , সাং- হোসনাবাদ ও মুকুল খান (৪১), পিতা- মৃত ফজের আলী খান , সাং-হোসনাবাদ,সর্ব থানা ও জেলা রাজবাড়ী। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।























