Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ীতে সমাজকর্মী রিন্টুর স্মরণসভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 349

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।

সংগঠনের সভাপতি আজিজা খানমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, নির্যাতন ও নিপীড়নবিরোধী আন্দোলন এর আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, পরিবেশ সংগঠন অরণীর সভাপতি মুনীরুল হক, রিন্টুর সহপাঠি তৌাহিদ  হাসান মধু, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মেজবাহ উল করিম রিন্টুর স্বপ্ন জুড়েই ছিল দেশ, মানুষ ও পরিবেশ। পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরণের গাছ রোপণ করা ছিল তার নেশা। আচরণে বিনয়ী, ভদ্র রিন্টুর যেসব মানবিক গুণাবলী ছিল তা এ সমাজে বিরল। রিন্টুর মত বর্তমান প্রজন্মের সবাই হলে দেশ সোনার দেশে পরিণত হতো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিন্টুর সহপাঠি ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদৗ্যালয়ের সহকারী অধ্যাপক আশরাফুল আযম শাকিল।

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুলের বাসিন্দা রিন্টু সচেতন নাগরিক কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠি, সহযাত্রাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সমাজকর্মী রিন্টুর স্মরণসভা

প্রকাশের সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১