Dhaka ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 326

দশম জাতীয় সংসদের  ২২৫ সুনামগঞ্জ -২ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মুক্তিযুদ্ধের  অন্যতম সংগঠক, সাব সেক্টর কমান্ডার সুরঞ্জিত সেনগুপ্ত- এর মরদেহে আজ বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
তিনি ৫ ফেব্রুয়ারি ২০১৭ ভোরে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ, ডেপুটি স্পীকার  মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপবৃন্দ, ১৪ দলের পক্ষ থেকে এবং  বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ,  দলীয় নেতা কর্মী, শুভানুধ্যায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিকটাতœীয়সহ  নানা শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রবীন ও অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানকে  রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান, এক মিনিট নীরবতা পালন এবং তাঁর কর্মময়  জীবনের বিভিন্ন দিক নিয়ে  আলোচনা করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭