Dhaka ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ওবায়দুল কাদেরসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছেলে ও নাতির হাত থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ ৯০ বছরের বৃদ্ধা

১১ থেকে ১৭ মার্চ জাটকা সপ্তাহ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 347

‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ স্লোগান সামনে রেখে ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। বুধবার সচিবালয়ে ইলিশ সম্পদ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জাটকা সপ্তাহের সাতদিনের কর্মসূচি নির্ধারণ করা হয়।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন মৎস্য ভবনে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করা হবে বলেও সিদ্ধান্ত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সন্ধ্যায় ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
এছাড়া জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা বিটিভিসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে প্রচার এবং ট্রাকযোগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, মাছ বাজারে জাটকা সংরক্ষণ আইন প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় কোস্টগার্ডের প্রতিনিধি বলেন, জাটকা রক্ষায় নদীতে আমরা কারেন্ট জাল ব্যবহার না করার জন্য কাজ করছি। তবে যেখানে কারেন্ট জাল তৈরি হচ্ছে সেই জায়গাগুলো আমরা চিনলেও অভিযান চালাতে পারি না। সেখানে পুলিশের অভিযান জোরদার করা উচিত।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সভায় উপস্থিত পুলিশ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা অভিযান চালান। কোনো রাজনৈতিক ব্যক্তি বাধা দিলে আমার ওপর ছেড়ে দিন। আমি মোকাবেলা করব।’
মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বিভিন্ন মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব, মৎস্যজীবী সমিতিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ থেকে ১৭ মার্চ জাটকা সপ্তাহ

প্রকাশের সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭