শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

শকে এগিয়ে নিতে হলে জঙ্গি এবং মাদক পরিহার করতে হবে। দেশপ্রেমিক হতে হবে, দেশের শত্রুকেও চিনতে হবে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 426
শকে এগিয়ে নিতে হলে জঙ্গি এবং মাদক পরিহার করতে হবে। দেশপ্রেমিক হতে হবে, দেশের শত্রুকেও চিনতে হবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “দেশকে এগিয়ে নিতে হলে জঙ্গি এবং মাদক পরিহার করতে হবে। দেশপ্রেমিক হতে হবে, দেশের শত্রুকেও চিনতে হবে।”
মঙ্গলবার রাজধানীর বিএএফ শাহীন কলেজে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ আয়োজিত ‘মুক্তির ইতিহাস শোনো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার পাশাপাশি দেশের শত্রুদের চিনে নিতে হবে। “একাত্তরের মহাযুদ্ধে পক্ষ-বিপক্ষ ছিল। তৎকালীন পাকিস্তানি হানাদারদের সাথে হাত মিলিয়ে ছিল এদেশের কিছু ঘৃণ্য মানুষ, তারা রাজাকার। তারাই আজ জঙ্গিবাদী। বাবা-মা ও শিক্ষকদের সম্মান দিতে শিখতেও শিশুদের প্রতি আহ্বান জানান তথ‌্যমন্ত্রী। “এভাবেই বাংলাদেশকে তার নিজের পথে এগিয়ে নেবার দায়িত্ব নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।’”
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। লাখো শহীদের রক্ত, মা-বোনের আত্মত্যাগ, সন্তানহারা মায়ের কান্না মিশে আছে এই যুদ্ধের ইতিহাসে।
অনুষ্ঠানের আগে কলেজ ময়দানে সমবেত ছাত্র-ছাত্রীদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ইনু।
আয়োজক সংস্থার উপদেষ্টা রাশেক রহমান, প্রাণ ফুডস লিমিটেডের মহাব্যবস্থাপক আলী হাসান আলম এবং আরএফএল প্লাস্টিকের বিপণন প্রধান এস এম আরাফাতুল রহমান এবং আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান তুষ্টি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছাবার জন্য দেশের ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’র উদ্যোগে ‘মুক্তির ইতিহাস শোনো’ কার্যক্রম শুরু হল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শকে এগিয়ে নিতে হলে জঙ্গি এবং মাদক পরিহার করতে হবে। দেশপ্রেমিক হতে হবে, দেশের শত্রুকেও চিনতে হবে

প্রকাশের সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭