Dhaka ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। অতিসত্বর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা চাই মোহাম্মদপুরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই থাকবে না। এ বিষয়ে নাগরিকদের সহযোগিতা চাই। মাদক ও ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হবে। রাতে অটোরিকশা গ্যারেজে যাকেই পাওয়া যাবে, গ্রেফতার করা হবে। চন্দ্রিমা হাউজিংয়ে পুলিশ ক্যাম্প করা হবে।

সভায় র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে র‍্যাব-পুলিশের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। র‍্যাব নাগরিকদের পাশে আছে। আপনারা সাহসী হন, আপনারা ভয় পাবেন না। লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিন, আমরা পরিচয় গোপন রেখে কাজ করব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬