Dhaka ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০ ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ‘মানুষ ওষুধ পায় না, অথচ এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ; বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে আছে’ বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষায় রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষায় রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 12

দৈনন্দিন জীবনে বিষাক্ত প্রাণীর দংশন বা ক্ষতি থেকে বেঁচে থাকতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বিশেষ একটি দোয়ার শিক্ষা দিয়েছেন। নিয়মিত এই আমলটি পাঠ করলে আল্লাহর রহমতে বিষাক্ত প্রাণীর আক্রমণ এবং এর বিষক্রিয়া থেকে নিরাপদ থাকা যায়।

দোয়াটি হলো:
উচ্চারণ: আউজুবি কালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক্বা।

অর্থ: “আমি আল্লাহ তাআলার পূর্ণ কালিমাসমূহের ওসিলায় তাঁরই সৃষ্ট সব প্রাণীর অনিষ্টতা থেকে তাঁরই কাছে আশ্রয় কামনা করছি।”

হাদিসের বর্ণনা ও দোয়ার কার্যকারিতা:

এ দোয়ার বিশেষ ফজিলত ও কার্যকারিতা নিয়ে হাদিস শরিফে স্পষ্ট বর্ণনা রয়েছে—

হাদিস ১: হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার এক ব্যক্তিকে বিচ্ছু দংশন করায় সে ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেনি। সকালে বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-কে জানানো হলে তিনি বলেন, “লোকটি যদি সন্ধ্যার সময় এ দোয়াটি পড়ত, তবে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তার কোনো ক্ষতি করতে পারত না।” (মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ)

হাদিস ২: হজরত সুহাইল ইবনে আবি সালেহ (রা.) বলেন, “আমাদের পরিবারের সবাই এই দোয়াটি মুখস্থ করে নিয়েছিল এবং নিয়মিত পাঠ করত। একদিন আমাদের পরিবারের এক মেয়েকে বিচ্ছু দংশন করলেও সে সামান্য ব্যথাই অনুভব করেনি।” (মুসনাদে আহমদ)

আমাদের করণীয়:

প্রিয়নবি (সা.)-এর শেখানো এই আমলটি নিয়মিত পালন করার মাধ্যমে বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বেঁচে থাকা সম্ভব। হাদিসের ওপর আমল করার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.) নির্দেশিত দুনিয়া ও পরকালের কল্যাণে বাকি আমলগুলোও গুরুত্বের সঙ্গে আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের এ আমলটি নিয়মিত করার এবং যাবতীয় বিপদাপদ থেকে আত্মরক্ষার তাওফিক দান করুন। আমিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষায় রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া

প্রকাশের সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬