Dhaka ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের সহায়তায় ৪ কোটি টাকা ও ৮৯৫০ টন চাল বরাদ্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 37

সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে সারা দেশে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে বন্যাকবলিত সাত জেলায় ১ কোটি ৭৫ লাখ টাকা এবং তিন হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত এসব বরাদ্দ দিয়েছে বলে আজ সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত বাকি ৫৭ জেলার প্রত্যেকটিতে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্যার্তদের সহায়তায় ৪ কোটি টাকা ও ৮৯৫০ টন চাল বরাদ্দ

প্রকাশের সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬