Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 13

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১০৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে।

একই সময়ে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

প্রকাশের সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬