Dhaka ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি

নিয়ামতপুরে ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 92

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির আস্তানা ও সরঞ্জামও ধ্বংস করা হয়।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয় এবং শ্রী দিপু পাহান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মান্দা উপজেলার কালাচিতা গ্রামের রাজেন্দ্র পাহানের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জব্দ করা উপকরণ চোলাই মদ তৈরির জন্য সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।:::

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ামতপুরে ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬