গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 25
গোপালগঞ্জে কোটালীপায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেয়াজুল শেখ (৪৩) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে বাড়ির পাশের মন্দিরের সামনে খেলছিল। ওই সময় ভ্যানচালক রিয়াজুল শেখ তাকে ফুঁসলিয়ে মন্দিরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। আমি তার শাস্তি দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Tag :





















