Dhaka ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁর এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ পুলিশের কড়া নিরাপত্তা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 67

সারা দেশের মতো নওগাঁ জেলাতেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করতে জেলার ৪৯টি পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ঘটলে তা ক্যামেরায় ধারণ করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার প্রথম দিনে নওগাঁ সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে পরীক্ষাকালীন সময় শৃঙ্খলা বজায় রাখতে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা পুলিশ জানিয়েছে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ পুলিশের কড়া নিরাপত্তা

প্রকাশের সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬