নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 79
নওগাঁর আত্রাই উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামিকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দায়ের হওয়া মামলার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।
পরে ভোররাতে রাজশাহীর বাগমারা থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মো. আতিকুর রহমান সুজা (৩৮), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- মহাদিঘী, থানা- আত্রাই, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।























