Dhaka ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

একরামুল ইসলাম তুষার
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 134

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৫০০টি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর–সুন্দরপুর-পান্নাতলা সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবু তালিব বলেন, “সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬