Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 107

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক কোরেক্স (এসকাফ) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন পুটখালী বিওপির সদস্যরা বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, পুটখালী সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স (এসকাফ) সিরাপ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ

প্রকাশের সময় : ০৩:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬