Dhaka ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

রাতে সংসদে, সকালে হাসপাতাল পরিদর্শনে এমপি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 146

জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ শেষে পরদিন সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বুধবার (১ জুলাই) সকালে তিনি আকস্মিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি রোগীদের স্বজনদের সঙ্গে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মান, চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শনের সময় সংসদ সদস্য রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে সংসদে, সকালে হাসপাতাল পরিদর্শনে এমপি

প্রকাশের সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬