Dhaka ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 19

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী সেবাকেন্দ্রসহ উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ কার্যক্রম শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুসরা বিনতে জাফরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। কালুখালীর কোনো শিশুই যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের টিম মাঠপর্যায়ে কাজ করছে। আমি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করছি।”

তিনি উপজেলার সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, উপজেলার মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ ক্যাম্পেইনের আওতায় কালুখালী উপজেলার প্রায় ২৫ হাজার শিশু সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সার্বক্ষণিক সেবাকেন্দ্র চালু রাখা হয়েছে।

তিনি বলেন, “এটিকে ‘এ’ প্লাস ক্যাম্পেইন বলা হয়, কারণ এখানে শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নয়, বরং শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসচেতনতা এবং সুষম খাদ্যাভ্যাস সম্পর্কেও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হচ্ছে।”

দিনশেষে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মায়েরা তাঁদের শিশুদের নিয়ে কেন্দ্রে আসছেন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশুদের বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশের সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬