Dhaka ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক

পাটকাঠিবাহী নসিমনে বহন করা হচ্ছিল ফেনসিডিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 67

  র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে মঙ্গলবার সকালে পাটকাঠিবাহী নসিমন তল্লাশী চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে| এসময় শাহিনুর মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়| সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ˆবরাগীরচর গ্রামের আরজেত মন্ডলের ছেলে|

র‌্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী পাটকাঠিবাহী একটি নসিমন আটক করা হয়| পরে তল্লাশী চালিয়ে নসিমনে থাকা পাটকাঠির ভেতরে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগের মধ্যে ২২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়| এসময় এক ব্যক্তিকে আটক করা হয়| যার বাজার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা|

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য এনে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত| আটক ব্যক্তিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা হয়েছে|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাটকাঠিবাহী নসিমনে বহন করা হচ্ছিল ফেনসিডিল

প্রকাশের সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬